দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা অপবাদ ও সমালোচনার জবাব দিয়েছেন রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ দেওয়া হয়, শুধু ধর্মীয় লেবাসে না থাকার কারণে।’
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, সমাজে নৈতিকতা ও ধর্মের মুখোশ পরে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও ভাইরাল অডিও ক্লিপ থাকার পরও তাঁদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এ প্রসঙ্গে সামাজিক মানসিকতার দ্বিমুখী আচরণের সমালোচনা করেন তিনি।
পোস্টের শেষ দিকে মেঘনা আলম প্রশ্ন তোলেন, ‘এ কেমন দুনিয়া?’
মেঘনা আলমের পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এমএম/